ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ()

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষন

Oplus_131072

কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী(১৮) বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বুধবার (১৬ এপ্রিল) রাত পোনে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৫ এপ্রিল রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী রাস্তার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে।

অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোড় থেকে পশ্চিমে একটি নির্জন ইটের রাস্তার দিকে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে। অপরদিকে, বাকিরা তার স্বামী ও অটোচালককে দূরে সরিয়ে নিয়ে যায়। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। ওসি টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আসামি গ্রেফতারের বিষয়ে তিনি ওসি আরও বলেন, ‘প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’


     এই বিভাগের আরো খবর