BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ
৫ সেপ্টেম্বর ২০২৬ | রাজশাহী, বাংলাদেশ
রাজশাহী সদর হাসপাতালের সামনে বর্তমানে এক ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হাসপাতালের প্রধান গেট ও আশেপাশের ফুটপথ অবৈধ দখলে চলে যাওয়ায় সাধারণ মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা রোগীরা সর্বক্ষণিক চরম হয়রানির শিকার হচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাসপাতালের সামনের দুই পাশের সড়কের এক লাইন সম্পূর্ণভাবে দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবারের দোকান ও ফলের দোকান। এমনকি ফুটপথের ওপরও হকারদের স্থায়ী সাম্রাজ্য তৈরি হয়েছে। এর পাশাপাশি, হাসপাতালের ঠিক সামনের সাইডের অপর সড়কটিতেও সারাক্ষণ অবৈধ অটো ও সিএনজি যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে।
যানজটের এই ভয়াবহ পরিস্থিতির কারণে হাসপাতালের ভেতরে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে কিংবা রোগী নিয়ে বাইরে বের হতে মারাত্মক বেগ পোহাতে হচ্ছে। অথচ এত বড় জনদুর্ভোগ চললেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি; তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন।
ভুক্তভোগী রোগী ও সাধারণ মানুষের জোরালো দাবি, অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশন যৌথভাবে এই অবৈধ দখলমুক্ত করে রাস্তাঘাট ও হাসপাতাল সংলগ্ন এলাকা চলাচলের উপযোগী করতে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।