ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানা যায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সারের দিকনির্দেশনায়,
জেলা গোয়েন্দা শাখা,ডিবির অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে (১৩ মে) শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই আশরাফ আলী, এএসআই মোঃ কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন শামছু মাষ্টারপাড়া আশা অফিস সংলগ্ন জনৈক মোঃ মজিবর মোল্লা এর মুদির দোকানের সামনে পাকা রাাস্তার উপর হতে গোয়ালন্দ উপজেলার ছোটবাকলা ইউনিয়নে হাউলি কেউটিল গ্রামের মোঃ আকবার আলী খানের ছেলে ১। বমোঃ সাগর খান (২৬)কে ৫০(পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, সহ হাতে-নাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামলা রুজু রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।


     এই বিভাগের আরো খবর