এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে হত্যা, ধর্ষন, নারী নির্যাতন, চাঁদাবাজি, মারামারি, পুলিশ আক্রান্ত, ভূয়া পুলিশ কর্মকর্তা সেজে অপারেশন করা সহ ৮ টি মামলার আসামী আনোয়ার হোসেন তার ৩ সহযোগী গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এ অভিযান পরিচালনা করে৷
(১ূ২ মে)শুক্রবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ কাশেম মিয়া, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি থানার গোবিন্দপুর গ্রামের মোঃ সুজন হোসেন ওরফে সুজন মাঝির টিনের তৈরী একচালা ছাপরা ঘরের ভিতর অভিযান পরিচালনা করে।
ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, অভিযানে ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত কোবেদ আলী শেখের ছেলে মোঃ সুজন শেখ ওরফে সুজন মাঝি (৪১), মৃত ছব্দাল মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে লম্বু আনোয়র (৪৫), নারায়নপুর গ্রামের আলাউদ্দিন মীরের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৮), বারমল্লিকা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ(৩৬) কে দুইশত গ্রাম গাঁজা, পচিশ পিছ ইয়াবা ট্যাবলেট, এবং ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদি (সাদা কাগজে মোড়ানো ইয়াা সেবনের ৪টি পাইপ, গ্যাস লাইটার ৪টি, প্লাষ্টিক বোতলের কর্ক ৪টি, স্টীলের প্লেট ১টি), গাঁজা সেবনের সরঞ্জামাদী (সামান্য পরিমাণ গাঁজার গুড়া, সামান্য পরিমাণ তামাক পাতা, একটি দিয়াশলাই বক্স, ১টি গাঁজা সেবনের কলকি, ১টি লোহার তৈরি গাঁজা কাটার বাটাল, এক টুকরা কাঠের খন্ড ও সামান্য পরিমাণ নারিকেলের ছোবাসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ধৃত আসামী মোঃ সুজন হোসেন ওরফে সুজন মাঝির বিরুদ্ধে ২ টি মাদক মামলা, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।