এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ মামলার আসামী হিরোইন সহ গ্রেপ্তার। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায়,ও জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে (৩১ মে) বুধবার রাতে,
এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়া, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর ( নতুনপাড়া)গ্রামের শ্যামসাম কসাই এর ছেলে মোঃ রফিক মোল্লারফিক কসাই (৩৫), এর পূর্ব দোয়ারী চৌচালা টিনের ঘরের দক্ষিন পাশে রুমে খাটের উপর হতে ০৬(ছয়)গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করেন। অভিনব কায়দায় মোবাইলের চার্জার এর ভিতরে হিরোইন রেখেও পার পায়নি মাদক কারবারি। উদ্ধারকৃত হেরোইন এর অবৈধ বাজার মূল্য অনুমান ষাট হাজার টাকা। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ রফিক মোল্লারফিক কসাই এর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় আর একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।