ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

রাজধানিতে বিশেষ অভিযানে গ্রেফতার এগারো

রাজধানীর রূপনগর থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ–এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রূপনগর থানার মামলা নং–০৪, তারিখ ৮ মার্চ ২০২৬ খ্রি., দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৪২৭/৩৪২/৩২৬/৩০৭/৩২৩/৩২৪/৩৭৯/৫০৬/৩৪ ধারার এজাহারনামীয় আসামি মো. বিল্লাল হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলা নং–০৬, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি শওকত হোসেন কচি (৬৫)-কে আটক করা হয়।

একই অভিযানে প্রসেস নং–৩০৫/২৬ মূলে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শান্ত হোসেন (২০) এবং প্রসেস নং–১৪৬/২৫ মূলে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সুমন-কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অপরাধে মো. রাফি (২৬), মো. হাসিম (৩২), মো. পারভেজ (২৬), মো. নাজমুল (২১), মো. নাসির আহম্মেদ (২৪), মো. সাদিকুর রহমান (৩০) ও মো. আল আমিন (২৮)-কে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর