ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

মেহেরপুরে বাঁশ বাগান থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Oplus_131072

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামের ঘোড়ামারা ইসলাম পাড়ায় একটি নির্জন বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও সকালে বাগান সংলগ্ন পথ দিয়ে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন এক কৃষক। সে সময় তিনি ঝোপের আড়ালে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা পুলিশ।

পুলিশের প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে হত্যা করে নির্জন এই বাঁশ বাগানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে বলে জানিয়েছে এলাকা বাসী।
এলাকায় এই ঘটনার পর থেকে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, বাগানটি নির্জন স্থান। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সদর থানার ওসি জানান, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর