প্রেমিকের বাড়ীর গেটে বিয়ের দাবীতে অনশন করছে প্রেমিকা। এলাকা সূত্রে জানা যায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এর খোকসা গ্রামের জমছেদ আলীর ছেলে এসএসসি পরিক্ষার্থী রাইহান আলীর সাথে একই গ্রামের সাবদুল আলীর মেয়ে শান্তনার প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে শান্তনা রবিবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ী থেকে বের হয়ে আসে ছেলে রাইহান এর বাড়ীতে।বিষয়টি টের পেয়ে প্রেমিক রাইহান বাড়ী থেকে বের হয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তনা রাইহান এর বাড়ীর গেটে বিয়ের দাবীতে অনশন করে আসছিল।শান্তনা জানায় তার সাথে রাইহান এর তিনবছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে কোথাও যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে।