ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

মুজিবনগরে স্বাধীনতা সড়ক প্রস্তাবিত হাওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক প্রস্তাবিত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন হোসেন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরমান আলী। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সাথে বাসভবনে ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আরমান আলী আসন্ন নির্বাচনে সদর উপজেলা নবগঠিত ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তিনি। এসময় নবগঠিত বারাদি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর