স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ২৭ জুলাই, ২০২৬
স্থান: করুলগাছি ইউনিয়ন, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলা কমিটির মানবাধিকার সংস্থা, দর্শনা থানা কমিটির মানবাধিকার সংস্থা এবং জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে দামুড়হুদা উপজেলার করুলগাছি ইউনিয়নে একটি বিশেষ জনসেবা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান, আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং করুলগাছি ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে এই ছোটখাটো সমাবেশটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।