আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :দর্শনা থানা বিএনপির প্রবীণ নেতা মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ই অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় দর্শনা রেলওয়ে ইয়ার্ড চত্বরে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বক্তব্যে তিনি মরহুমের রাজনৈতিক অবদান ও সততার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফ। অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়!
সূত্রে :BBC crime news