ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

ভেড়ামারায় ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার

Oplus_131072

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার মুখ

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. মোঃ জালাল (৬২), পিতা-মৃত মোহাম্মদ সর্দার, পাম্প হাউস কলোনি, ভেড়ামারা, কুষ্টিয়া।
২. মোঃ শাহেদ আলী (২৪), পিতা-মৃত আক্কাস আলী, বাড়াদি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩. মোঃ আনারুল (৩০), পিতা-মৃত আমির, ক্ষেমিরদিয়ার, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪. মোঃ মিশর আলী (৪৫), পিতা-মৃত শামসুদ্দীন সরদার, বেলঘড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫. মোঃ সুমন (৩২), পিতা-মৃত নাজিম উদ্দিন, বাহিরবোয়ালদহ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ, উপপরিদর্শক আসিফুজ্জামান ও উপপরিদর্শক ইকবাল হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান ও মেহেদী হাসান রিফাত গ্রেপ্তারদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর