ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ৫দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) শহরের রেনউইক বাঁধ এলাকায় জেলা বিএনপির পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা যুবদলের সাবেক নেতা রাকিবুল হাসান রিংকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেনউইক বাঁধে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের একটি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দলীয় কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমকে আমরা গুরুত্ব দিচ্ছি। কুষ্টিয়াকে সবুজ ও সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর