এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাননীয় মন্ত্রী মহোদয় বীরমুক্তি যোদ্ধা মোঃজিল্লুল হাকিম এমপি,,,,,
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(১৯ জানুযারি) শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম সহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি বলেন, রেলের সকল প্রকার দুর্ণীতি নির্মূলে কাজ করা হবে। রেলকে আধুনিক মানের লক্ষ্যে কাজ করা হবে।