ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

বালিয়াকান্দি অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বড় কানাবিলা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ^াস বলেন, আগুনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বড় কানাবিলা গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র মন্ডলের ছেলে অজিত চন্দ্র মন্ডলের একটি বসত ঘর, একটি রান্না ঘর, ৫০ মন রসুন, পিয়াজ, ৫০ মন ধান, গম, নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালংকার, পানির পাম্প, সেলাই মেশিন সহ ঘরের আসবারপত্র সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল এবং খিরোদ চন্দ্র মন্ডলের একটি বসত ঘর, নগদ ২ লক্ষ টাকা সহ ঘরের আসবাবপত্র ভস্মিভূত হয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই ভাইয়ের ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।


     এই বিভাগের আরো খবর