রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নর দাঙ্গা হাতিমোহন গ্রামে। জানাযায়, (১৭ জানুযারি) বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন ডাঙ্গা হাতিমোহন গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের মেয়ে রাইসা(৪) তার নিজ বাড়ির পাশে গাছের নিচে চাপা পড়ে মারা যায়। ভিকটিম এর আত্মীয়-স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায় ভিকটিম এর পাশের বাড়ি ফেলু বিশ্বাস এর বিক্রয় কৃত গাছ বেপারী কাটার সময় ভিকটিম রাইসা খেলার স্থলে দৌড়াদৌড়ি করার সময় গাছের ডালপালা সহ ভিকটিমের উপরে পরে। লোকজন তাৎক্ষণিক ভিকটিম রাইসাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।মর্মান্তিক মৃত্যুে এলাকায় শোকের ছায়ানেমে এসেছে। আইনগত ব্যবস্থা : প্রক্রিয়াধীন।