ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা

প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস

Oplus_131072

আওয়ামী লীগের দলীয় আন্ত: ক্রোন্দলে কুচক্রীদের ষড়যন্ত্রে হত্যা মামলার আসামী হয়ে প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় আসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্বাস। তার ভাই হাবিল বিশ্বাস এর জানাজা সোমবার বাদ মাগরিব দহকোলা বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান আওয়ামী লীগের কুষ্টিয়া সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস। ভাইয়ের জানাজায় তার উপস্থিতির খবর পেয়ে কয়েক হাজার জনতা সেখানে উপস্থিত হন।

ভাইয়ের জানাজায় আক্তারুজ্জামান বিশ্বাস কেঁদে কেঁদে তার দলের নেতাকর্মী ও ভক্ত অনুসারীদের বলেন, এই এলাকায় আমাদের কোন শক্রু নেই। আমাদের বড় শক্র আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতা। তারা চক্রান্ত করে আমাদেরকে ফাঁসিয়েছে। আমার পরিবারের ৭ জনকে জেলবন্দী করে রেখেছে। ওই হানিফ রাজ পরিবারই আমাদের শক্রু। তাদেরকে আমরা কোনদিনই মাফ করবোনা।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ওই হানিফ- আতা যেন কুষ্টিয়ার মাটিতে পা রাখতে না পারে সে ব্যবস্থা করবেন।
দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে এ সময় কান্নার রোল পড়ে যায়। হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য যে, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামের একটি হত্যাকান্ডের ঘটনায় আলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাস ও তার পুত্র সবুজ এবং আপন ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়।

ওই মামলায় আখতারুজ্জামান বিশ্বাসের ভাই হাবিল বিশ্বাস জেলে ছিলেন। জেলখানায় থাকা অবস্থায় গতকাল স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।


     এই বিভাগের আরো খবর