ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহএক নারী মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীপ্রতিনিধি ঃ

পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার।

থানা সুত্রে জানাযায়, (৩ নভেম্বর)শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই রিপন খান সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান করাকালীন সময়ে পাংশা থানাধীন লাহিড়ী রঘুনাথপুর সাকিনস্থ জনৈক মোঃ সানভী আহমেদ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২ (দুই) কেজি গাঁজাসহ রাজবাড়ী সদরের ছোট নুরপুর গ্রামের মোঃ ছাওার মন্ডলের মেয়ে ১। মোছাঃ কাজল ওরফে কাজলি(৩১)কে গ্রেফতার করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/১১/২০২৩ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয় এবং অদ্য ইং ০৪/১১/২০২৩ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


     এই বিভাগের আরো খবর