ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পবিত্র নওরোজ বা ফার্সি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন। আজ (শুক্রবার, ২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার এ বার্তা প্রচার করেছে।
বার্তায় খামেনি আগামী বছরটিকে ‘প্রতিরোধমূলক অর্থনীতির’ বছর হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি গুরুত্বারোপ করেন যে, নতুন এ বছরটি ‘জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার ছায়ায়’ উদযাপিত হওয়া উচিত।
উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তার এ জাতীয় নিরাপত্তা ও ঐক্যের আহ্বানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
