ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা : রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি ঃ লোকমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। (২৭ মার্চ) বুধবার সকাল সোয়া ১১টার দিকে রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাক বাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এটি দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনসময় আশা করা যায় না। আমি আশা করব যে, সবাই দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করবে এবং সমস্ত দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত করবে। উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক ও অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।


     এই বিভাগের আরো খবর