স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কোড়ালগাছি ইউনিয়ন পরিষদের পিছনের একটি পুরাতন ভবনের ভেতরে স্থানীয়দের তীব্র অভিযোগের ভিত্তিতে প্রতিদিন সন্ধ্যা নামলেই চলছে রমরমা মাদক কেনাবেচা ও সেবন। এতে এলাকার যুবসমাজ ও স্কুলপড়ুয়া ছাত্ররা ধ্বংসের মুখে পতিত হচ্ছে। পুরাতন এই ভবনের জানালাগুলো ভেঙে সেই ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে মাদক সেবন ও কারবারের পাশাপাশি অনৈতিক কার্যক্রমও পরিচালিত হয়ে আসছে বলে জানা গেছে। এলাকাবাসীর জোর দাবি, অতি দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আসুক এবং কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকাটি মাদকমুক্ত করা হোক।
সূত্র: BBC Crime News