আবু হানিফ মিলন,স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দর্শনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. শাকিল মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ অক্টোবর রাতে কুন্দিপুর বেলে মাঠ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই আনিছুর জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাকিলকে তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিল নেহালপুর পূর্ব পাড়ার শাহিন হোসেন ও মুসলিমা আক্তার দম্পতির ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্রে :BBC crime news