ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

Oplus_131072


মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী আকুন্দবাড়ীয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে আকুন্দবাড়ীয়া কোহিনুরের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম মনা আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনায় দর্শনা থানার ওসি (তদন্ত) মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বে এসআই প্রণব কুমার পাল ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মনিরুল ইসলাম মনাকে আটক করে তার দেহ তল্লাশি করলে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দর্শনা থানার ওসি (তদন্ত) মোঃ মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মনিরুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হবে।


     এই বিভাগের আরো খবর