ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় পাখিভ্যান চা’পা’য় শিশু শিক্ষার্থীর মৃ’ত্যু Headline Bullet দর্শনায় সাংবাদিক-বিএনপি কর্মির দ্বন্দ্ব তুঙ্গে ॥ ওসি ক্লোজড Headline Bullet ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Headline Bullet কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু ঢাকায় মৃত্যু Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের পৌর মহাশ্মশানের চু’রি Headline Bullet কুষ্টিয়ার ভেরামারায় অবৈধভাবে মাটি উত্তোলনে ঝটিকা অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র দৈনিক ৮১টি টহল পরিচালনা Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজ পরেরদিন যুবকের মরদেহ উদ্ধার

দর্শনায় সাংবাদিক-বিএনপি কর্মির দ্বন্দ্ব তুঙ্গে ॥ ওসি ক্লোজড

Oplus_131072


পাল্টাপাল্টি প্রতিবাদসভা এবং মানববন্ধন ॥ থানায় মামলা ও জিডি
দর্শনা অফিস ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনায় সাংবাদিক ও বিএনপি কর্মির মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব এখন তুঙ্গে। সাংবাদিকরা প্রতিবাদসভা, জরুরী বৈঠক ও অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পক্ষান্তরে বিএনপি কর্মির পক্ষে মানববন্ধন ও থানায় করা হয়েছে জিডি। দুপক্ষের ঠ্যালা-ধাক্কা, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ সহ সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্টে দর্শনা থানার ওসি মেহেদী হাসানকে ক্লোজড করা হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনের দেয়ালে প্রসাব করাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল হান্নান ও বিএনপি কর্মি আশরাফুল আলম চঞ্চলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আব্দুল হান্নান ইলেকট্রিক গান দিয়ে সক দেন চঞ্চলকে। পরক্ষনে প্রেসক্লাব ভবনে চঞ্চল সহ বেশ কয়েকজন ঢুকে লাইট বন্ধ আব্দুল হান্নানকে মারধর করেছে। এ সময় হান্নানের ব্যবহৃত মোবাইল ফোনটিও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হান্নানের ভাষ্য মতে চঞ্চল মদ্যপ অবস্থায় প্রেসক্লাবের দেয়ালে প্রসাব করায় তার কাছে জানতে চাইলে সে আতর্কিত হামলা চালায়। এ সময় নিজেকে রক্ষার জন্য ইলেকট্রিক সক গান ব্যবহার করা হয়। চঞ্চল বলেছেন, বউ-বাচ্চা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হান্নান তার সাথে প্রসাবের ব্যপারে জানতে চান এবং ভিডিও করতে থাকেন। ভিডিও করায় বাধা দিলে তিনি ইলেকট্রিক সক গান ব্যবহার করে আহত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার রাতে প্রেসক্লাবের সামনে প্রচুর জনসমাগম হয়। এক পর্যায়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পাশাপাশি দুপক্ষকেই থানায় অভিযোগের পরামর্শ দেন। এ ঘটনায় আব্দুল হান্নান বাদি হয়ে চঞ্চল সহ বেশ কয়েকজনকে আসামী করে দর্শনা থানায় এজাহার দাখিল করেছেন। তবে এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রেসক্লাবের পক্ষ থেকে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মদ্যপ অবস্থায় অভিযুক্ত মাদক কারবারি চঞ্চল প্রেসক্লাবের দেয়ালে উলঙ্গ হয়ে প্রসাব করে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। প্রতিবাদ করায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের ওপর হামলা চালানো হয়। পরে ১০-১২ জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে লাইট বন্ধ করে হান্নানকে মারধর করেছে। হামলাকারীরা হান্নানের ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করে। গতকাল রোববার রেলবাজার বটতলায় ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে ‘বিএনপির কর্মী’ দাবি করে তার পক্ষে মানববন্ধন করেন দর্শনা থানা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রিয়েল ইসলাম লিওন। নিজেকে ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ দাবি করা লিওনের নেতৃত্বেই শুক্রবার রাতে প্রেসক্লাবে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে। সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলার চেষ্টাও করা হয় মানববন্ধন থেকে। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন বলেন, প্রেসক্লাবে হামলা মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এ ঘটনায় দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন বলেন, কেউ নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করলে তা গঠনতন্ত্র বিরোধী। মাদক ব্যবসায়ী বা সেবীদের সঙ্গে ছাত্রদলের সম্পর্ক নেই। ব্যাক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবেনা। জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতা জানান, মাদক ব্যবসায়ীর পক্ষে মানববন্ধন দলীয় নীতির পরিপন্থী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিক হান্নানের উপর হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে দফায় দফায় বৈঠক ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে বলে ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন জানিয়েছেন। প্রেসক্লাব ও সাংবাদিক হান্নানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী তুলে বক্তব্য দেন, ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন সহ নেতৃবৃন্দ। এ দিকে গতকাল রোববার বেলা ১১ টার দিকে দর্শনা রেলবাজারের বটতলায় চঞ্চলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দর্শনার সর্বস্তরের জনগণের আয়োজন লেখা সংবলিত ব্যানারে উল্লেখ করা হয়েছে বিএনপির একনিষ্ট কর্মি আশরাফুল আলম চঞ্চলের উপর ইলেকট্রনিক্স সটগান দিয়ে হামলা করেছেন ফ্যাসিস্টের দোসর, কথিত সাংবাদিক, ভূয়া চাঁদসী চিকিৎসক আব্দুল হান্নান। মানবন্ধন কর্মসূচিতে সঠিক তদন্ত পূর্বক আইনি ব্যবস্থার দাবী তুলে বক্তব্য দেন, দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, রজিম উদ্দিন, মজিবর রহমান, রানা, সোহাগ, শরীফ, চঞ্চল প্রমুখ। এ দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। দামুড়হুদা-দর্শনা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খান বলেন, পুলিশ কাজ করছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সচেতন মহল মন্তব্য করে বলেছে, ন্যাক্কার জনক ঘটনার সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা অতিব জরুরী।


     এই বিভাগের আরো খবর