চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই(নিঃ) সাইফুল মোল্লা ইং-১৫/০৮/২০২৬ তারিখ ২৩.১৫ ঘটিকার সময় মোবাইল ফোনে মাধ্যমে জানতে পারেন যে, দর্শনা থানাধীন দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ রাব্বি মিয়া কপি হাউজের সামনে পাকা রাস্তার উপর একজন আসামীকে মাদকসহ স্থানীয় লোকজন আটক করেছে। বাদী তাৎক্ষনিক উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ রাজু ইসলাম (২৭), পিতা-শফিকুল ইসলাম, সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে হেফাজতে নেন। পরবর্তীতে আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামি ১। মোঃ রাজু ইসলাম (২৭)’কে ০১ মাস কারাদন্ড এবং ৫০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ (সাত) দিন কারাদণ্ড প্রদান করেন।