ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে নিখোঁজ হওয়ার এক দিন পর ৪ বছর বয়সী তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বারবাজারের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাবাসসুম বুধবার বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয় এবং আর ফিরে আসেনি। পরিবারের অনেক খোঁজাখুঁজি ও মাইকিং সত্ত্বেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।


     এই বিভাগের আরো খবর