ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

ছবি প্রকাশ করে তোপের মুখে ‘মা’ নাটকের সেই ঝিলিক

তিথি বসুকে মনে আছে? ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মধ্য দিয়ে একটা সময় যিনি মন জয় করেছিলেন সকলের। তবে এখন আর তিনি ছোট্টটি নেই। সদ্য ২৩ বছর পূর্ণ করেছেন তিথি। আর ২৩তম জন্মদিনেই একরাশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

কিন্তু কেন? 

সম্প্রতি জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন তিথি। সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করতেই তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী। যে ছবি তিনি দিয়েছিলেন তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার। যা দেখেই তাঁকে একহাত নিয়েছেন নেটিজেনরা।লিখেছেন, ‘সিগারেট খাচ্ছেন! ছিঃ! ছবি তোলার সময় অন্তত প্যাকেটটা সরিয়ে রাখা উচিত ছিল।’ শুধু সিগারেটই নয়, পোশাক নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। শুনতে হয়েছে নানা বাজে মন্তব্যও। যদিও এ বিষয়ে তিথি নীরব।সমালোচিত হয়েও মুখ খোলেননি তিনি।


     এই বিভাগের আরো খবর