ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্বর্নের বারসহ যুবক আটক

Oplus_131072

শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা বারাদী বিওপির পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে স্বর্ণসহ আটক করে। আটককৃত যুবক সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। জব্দকৃত চারটি স্বর্ণের বারের ওজন ৪৫২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। আটক যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং বাইসাইকেলও জব্দ করেছে বিজিবি। শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার সময় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ কবর এলাকায় গোপনে অবস্থান নেয়। ওই সময় সমর হালদার বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি তাঁকে থামানোর সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ওই পাচারকারীকে ধাওয়া করে তাঁকে আটক করতে সক্ষম হয়। পরে দুজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি বাইসাইকেলও জব্দ করা হয় বলেও জানায় বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত চারটি স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর