ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় যুব যুবতী ভিডিও ঘিরে অলোচনার ঝড়

Oplus_131072

চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ।

চুয়াডাঙ্গার ১০ মাইল এলাকায় অবস্থিত আক্কাস লেক ভিউ পার্কে এক যুবক ও এক যুবতীকে কেন্দ্র করে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় ওই যুবক ও যুবতী পার্কে বেড়াতে যান। একপর্যায়ে তারা পার্কের বাথরুম সংলগ্ন এলাকায় অবস্থান করলে সেখানে উপস্থিত কয়েকজন যুবক তাদের পরিচয় জানতে চান। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় উপস্থিত কেউ মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার হওয়ার পর ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে।

এ বিষয়ে আক্কাস লেক ভিউ পার্কের ব্যবস্থাপক বলেন, “পার্কটি একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। এখানে কোনো ধরনের অনৈতিক বা আপত্তিকর কর্মকাণ্ডের সুযোগ নেই। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন। ওই দিন একটি ছেলে ও একটি মেয়ে পার্কে এসেছিল। মেয়েটি বাথরুমে গেলে ছেলেটি বাইরে অপেক্ষা করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের পরিচয় জানতে চান। তখন তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তবে কোনো আপত্তিকর ঘটনার বিষয় আমাদের নজরে আসেনি।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সচেতন মহলের একটি অংশ ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, কোনো ব্যক্তি আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকলে তার অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী।

এদিকে ভিডিও ধারণ ও প্রচারের পেছনের উদ্দেশ্য এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। ঘটনাটি বর্তমানে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


     এই বিভাগের আরো খবর