ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে| গতকাল রবিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র| আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন| এছাড়া বিশেষ অতিথি  ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল |
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৬৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে| এছাড়া বিদ্যালয় ও ক্লাব মিলিয়ে ৪০ সেট জার্সি এবং ৯০টি ফুটবল প্রদান করা হয়| একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়|
এসময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে| শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ বিতরণ করা হয়েছে| দেশকে দুর্নীতিমুক্ত করতে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে| পাশাপাশি জনগণ এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে|
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা আছি| সেই লক্ষ্যে সরকার এবং আমরা সকলে মিলে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি| দূর থেকে বিদ্যালয়ে যেতে দরিদ্র শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়| সে কারণেই তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করা হয়েছে| পাশাপাশি বিদ্যালয় ও ক্লাবগুলোতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে| আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে| তিনি আরোও বলেন, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেয়, সেটি সরকারের নিজ¯^ অর্থ নয়, জনগণের করের অর্থ থেকেই পরিচালিত হয়| তাই আমরা যে যেখানে আছি, জনগণের জন্য কাজ করব| তাহলেই প্রকৃত অর্থে দেশ এগিয়ে যাবে|
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান| পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন| এ সময় শিক্ষার্থীরা সাইকেল ও ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে| একইভাবে হতদরিদ্র পরিবারগুলো ঢেউটিন পেয়ে সন্তোষ প্রকাশ করে|
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল সহ সদর উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন|


     এই বিভাগের আরো খবর