আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবা ও টাপেন্টাডলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গত বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে জোয়াদ্ধার পাড়ার মোঃ বিদ্যুৎ (৩৩)-এর নিকট থেকে ৩ পিস ইয়াবা এবং দৌলাউদিয়া দক্ষিণপাড়ার মোঃ রাজন হোসেন ও শেখপাড়ার মোঃ রিমন হোসেন (২২)-এর নিকট থেকে ৩ পিস করে মোট ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আসামিদের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সূত্রে :BBC crime news