ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

মোঃ রাইসুল ইসলাম রাজু চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জিসান আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোকিত বাংলাদেশ ও শীর্ষ নিউজ ) , সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।

সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা নিয়ে আলোচনা হয়।


     এই বিভাগের আরো খবর