স্টাফ রিপোর্টার আবু হানিফ মিলন
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধানঘরা নামক এলাকায় এক চরম আতঙ্ক ও নৈরাজ্যের সৃষ্টি করেছে মামুন (পিতা: মানিক) নামের এক ব্যক্তি। ধানঘরা এলাকায় মামুন ও তার দুই সহযোগী মিলে এক ভ্যানচালকের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে তার ওপর চড়াও হয় এবং পিটিয়ে হাত ভেঙে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ভ্যানচালকের স্ত্রী এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মামুন বিভিন্ন টেলিফোনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে বা মীমাংসা করার জন্য নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
জানা যায়, এই অভিযুক্ত মামুনের বিরুদ্ধে পূর্বেও মাদকের অপরাধের রেকর্ড রয়েছে। ইতিপূর্বে কার্পাডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ তাকে কার্পাডাঙ্গা আবাসন থেকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে বাইরে এসে সে এলাকায় আবার এই ধরনের তান্ডব শুরু করেছে।
এদিকে, নৃশংস এই হামলার শিকার ভুক্তভোগী দামুড়হুদা চিতলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
সূত্র : BBC crime news