ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ()

চাচাতো ভাই কে ছুরিকাঘাতে হত্যা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেলে কাচারিকান্দা বাজারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ বসে। এতে দুলাল মোল্লা, তার বাবা কাঞ্চন মোল্লা এবং চাচাতো ভাই শহীদুল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন। সালিশে শহীদুল্লাহ মোল্লা দুলাল মোল্লার বাবার পক্ষে কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।সালিশ শেষে রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে দুলাল মোল্লা বাড়িতে গিয়ে একটি ছুরি নিয়ে ওঁৎ পেতে থাকেন। পরে শহীদুল্লাহ মোল্লা বাড়িতে ঢোকার সময় পেছন থেকে তাকে অতর্কিত ছুরিকাঘাত করা হয়। এতে তার পিঠে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।


     এই বিভাগের আরো খবর