বুধবার (৩১ মে, ২০২৩ খ্রি.) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ,দৌলতপুর থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ) মোঃ সেলিম রেজা, দৌলতপুর থানা, কুষ্টিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় একাধিক মামলার আসামী মোঃ মনজ (২৩), পিতা-মৃত নিপুল মোল্যা, সাং-জয়রামপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর হেফাজত হতে (১) একটি বিদেশী পিস্তল (২) একটি ম্যাগজিন, (৩) ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার পূর্বক নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়। দৌলতপুর থানার মামলা নং-৬৫, তাং-৩১/০৫/২৩খ্রিঃ ধারা- The arms act 1878 section 19-A. থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।