কুষ্টিয়া জেলা যুবলীগ নেতা নবেল, রুবেল এর উদ্দগে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। গত বুধবার, “কোভিড ১৯” করোনা পজিটিভ হয়। এই উপলক্ষে কুষ্টিয়া শহর কালিশংকরপুর মোল্লাপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং তার রোগ মুক্তি কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। এই সময় যারা উপস্থিত ছিল কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এইচ এম তানভীর নবেল, শহর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রুবেল, জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য সোহেল রানা বাবু, কুষ্টিয়া শহর ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক হিরো, সহ- সভাপতি সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক আজমুল।