ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা

Oplus_131072

কুষ্টিয়ার মিরপুরে ৯০ হাজার টাকা চাঁদা না দেওয়ার অভিযোগে এক সাব-কন্ট্রাক্টরকে মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার জিন্নাহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জিন্নাহ জানান, “মিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোশারফপুর গ্রামের নরদ্দির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় জিন্নাহর কাছে ৯০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তাকে বলা হয়, চাঁদা দিলে কাজ চালিয়ে যেতে পারবেন, নাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুমন, শাহিন, সাব্বির ও সুজাদ নামে কয়েকজন তাকে মারধর শুরু করেন। হামলার একপর্যায়ে তিনি পাশের এক বাড়ির ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা সেই বাড়ির দরজা ভেঙে ঢুকে আবারও তাকে মারধর করেন। পরে ওই বাড়ির এক ছেলে জানালা ভেঙে তাকে বের করে দেন”। গুরুতর আহত অবস্থায় জিন্নাহকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের স্বজনরাও চাঁদা দাবির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। লিপি খাতুন বলেন, “চাঁদা না দেওয়ায় মারধর করা হয়েছে। তবে আমরা এখনো কোনো মামলা দায়ের করিনি। আপাতত চিকিৎসা নিচ্ছি। পরবর্তী ব্যবস্থা পরে নেওয়া হবে।” চাঁদা দাবি ও মারামারির এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। আহত সাব-কন্ট্রাক্টর জিন্নাহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর