ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া Headline Bullet নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাবলেটসহ গ্রেফতার এক Headline Bullet চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা কুড়ালগাছি ইউনিয়নে মামুনের তান্ডব Headline Bullet যশোরের কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় মাদকসহ তরুণী গ্রেফতার Headline Bullet পাবনা জেলা ডিবির অভিযানে ১,০০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার এক

কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সিমান্তে মাদক ও বিড়ি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ চার হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রিপাড়া কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ছয় লাখ চার হাজার ৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর