কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মা’দক ও মাদ’কদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ বিলগাথুয়া বিওপির টহল দল গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩টায় সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় ম’দ, ৪ বোতল ফেনসি’ডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে একইদিন রাত সোয়া ১টায় ধর্মদাহ বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০বোতল ভারতীয় ম’দ এবং ১ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মা’দক ও মাদ’কদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদ’ক ও চো’রাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মা’দকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।