ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় সড়কের পাশে তীব্র ভাঙন: বালিদস্যুদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ Headline Bullet কুষ্টিয়া পারিবারিক কলহেরও জেরে স্বামীকে কুপিয়ে জখম Headline Bullet প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে Headline Bullet চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির তীব্র স্রোতে সড়কের পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে Headline Bullet মাদককে চিরতরে সমাজ থেকে নির্মূল করতে হবে, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার Headline Bullet খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২ Headline Bullet নদীতে তলিয়ে গেলো যুবদল কর্মী Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে

Oplus_131072


কুষ্টিয়ার দৌলতপুরে জোরপূর্বক বাড়ি দখল করে মাদক ব্যবসা পরিচালনা ও ভয়ভীতি দেয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী মো: আবুল কালাম আজাদ (৫০) গত ০৯ জুলাই দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন,মো: মিজানুর রহমান (৬০) এবং তার ছেলে আনোয়ার পারভেজ রনি (৩২)। তারা উভয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডাংমড়কা বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগোয়ান মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজের অংশে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন আবুল কালাম আজাদ। প্রায় ছয় মাস আগে তার বড় ভাই মিজানুর রহমান তার বাড়িতে সাময়িকভাবে বসবাস করার অনুমতি চান। ভাইয়ের কথায় রাজি হয়ে তাকে সপরিবারে থাকতে দেন আবুল কালাম আজাদ।

ভুক্তভোগীর অভিযোগ, বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকেই মিজানুর রহমান তার অজান্তে বহিরাগত অজ্ঞাতনামা মস্তান ও মাদকসেবীদের বাড়িতে আনাগোনা শুরু করান। একপর্যায়ে ওই বাড়িতেই বিভিন্ন প্রকার নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন ও বিক্রয় শুরু করে। বিষয়টি জানতে পেরে বাড়ির মালিক আবুল কালাম আজাদ একাধিকবার বাধা দেন এবং প্রতিবাদ জানিয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন।

কিন্তু বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পর বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বাড়ি ছাড়তে অস্বীকার করে আবুল কালাম আজাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে তার বাড়ি ও জমি জোরপূর্বক দখল করে রাখার হুমকি এবং তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, নিজের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর