মাদকের অপব্যবহার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর কমলাপুর যুবসমাজের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বেলা ২ টা ৩০ মিনিটে জানিপুর জামে মসজিদের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে।সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, যারা মাদকের সাথে যুক্ত, তাদের কারণেই এলাকায় চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। একজন নেশাগ্রস্ত মানুষকে দেখে এলাকার উঠতি বয়সের তরুণরাও বিভ্রান্ত ও উৎসাহিত হয়। অবিলম্বে মাদকের সাথে জড়িত সকল কারবারি ও সেবনকারীকে আইনের আওতায় আনার জোড় দাবি জানান তারা।খোকসা পৌর ছাত্রদলও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রবিন রায়হান জসিম, সাবেক ছাত্রদল নেতা মো: জামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, পৌরসভার ৫ নং ওয়ার্ডরে সাবেক কাউন্সিলর মো: সেলিম হুসাইন , খোকসা থানা ছাত্রদলের আহবায়ক, রাকিবুল ইসলাম, জানিপুর জামে মসজিদের সভাপতি মো: রেজাউল করিম ও জানিপুর কমলাপুর যুব সংঘ পাঠাগারের সভাপতি মো: আরমান হোসেন সহ এলাকার যুব সমাজ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।