কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ সুলতান হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খোকসা থানা পুলিশ। খোকসা মক্কা-মদিনা তেল পাম্পের পিছনে তিন রাস্তার মোড়ে সন্তোষ সর্দ্দারের বন্ধ মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সুলতান হোসেন খোকসা পৌর এলাকার মাঠপাড়া গ্রামের মৃত আমানত আলী শেখের ছেলে।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, মাদক নির্মূলে খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।