ঢাকা, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ কারাগারে Headline Bullet কুষ্টিয়ায় RAB এর অভিযানে ২৯০ পিছ ইয়াবাসহ আটক দুই Headline Bullet চুয়াডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২ Headline Bullet যশোর শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামী অনিক হাসান ৥ অনি ও তার সহযোগী ডিবি, যশোরের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ায় শ্রমিকদল এক্সোভেটর পুরিয়ে দেয়ার অভিযোগ Headline Bullet বাবা ও ছেলের ধর্ষনে অন্তঃসত্ত্বা ছাত্রী Headline Bullet শ্যামনগরে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Headline Bullet ছয় বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক পোশাকশ্রমিক তরুণীকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে আম কুড়াতে যাওয়া ১০ বছরের এক শিশুকে বলাৎকারের মামলায় ওয়াহেদ আলী নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মে) গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি মো. ওয়াহেদ আলী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা ও ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।

পুলিশ জানায়, রোববার সকালে ওই শিশুটি মাঠের একটি বাগানে আম কুড়াতে গেলে কেয়ারটেকার ওয়াহেদ তাকে জোরপূর্বক মুখচেপে ধরে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়। এরপর ঘটনাটি পুলিশের নজরে আসলে শিশুটির বাবা সোমবার রাতে কুমারখালী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ওইদিন গভীর রাতে আসামি ওয়াহেদকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বলেন, মাঠে ছাগল চড়াতে গেলে আসামি তার ছেলের মুখ চেপে ধরে বলাৎকার করে। এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। সেজন্য আসামির উপযুক্ত শাস্তি চেয়ে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এ ধরণের ঘটনায় গ্রাম্য সালিশ বসানোর কোনো সুযোগ নেই। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশের ওই কর্মকর্তা।

𝘋𝘪𝘴𝘤𝘭𝘢𝘪𝘮𝘦𝘳: 𝘛𝘩𝘪𝘴 news 𝘤𝘰𝘯𝘵𝘦𝘯𝘵 𝘪𝘴 𝘴𝘩𝘢𝘳𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘳𝘥𝘢𝘯𝘤𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘦𝘵𝘢 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴. 𝘐𝘵 𝘪𝘴 𝘪𝘯𝘵𝘦𝘯𝘥𝘦𝘥 𝘴𝘰𝘭𝘦𝘭𝘺 𝘧𝘰𝘳 𝘫𝘰𝘶𝘳𝘯𝘢𝘭𝘪𝘴𝘵𝘪𝘤 𝘱𝘶𝘳𝘱𝘰𝘴𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘪𝘴 𝘣𝘢𝘴𝘦𝘥 𝘰𝘯 𝘷𝘦𝘳𝘪𝘧𝘪𝘦𝘥 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯. 𝘞𝘦 𝘥𝘰 𝘯𝘰𝘵 𝘦𝘯𝘥𝘰𝘳𝘴𝘦 𝘰𝘳 𝘱𝘳𝘰𝘮𝘰𝘵𝘦 𝘷𝘪𝘰𝘭𝘦𝘯𝘤𝘦, 𝘱𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘢𝘭 𝘣𝘪𝘢𝘴, 𝘰𝘳 𝘩𝘢𝘳𝘮𝘧𝘶𝘭 𝘣𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳.


     এই বিভাগের আরো খবর