কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘ’র্ষে দুইজন নি’হত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহ’ত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা তিনটি ঘোড়াও মা’রা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধা’ক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃ’ত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মা’রা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, নিহ’তদের ম’রদেহ ম’র্গে রাখা হয়েছে এবং আহ’তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।