কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার অপেক্ষায় ছিলেন এক মোটরসাইকেল চালক। প্রায় ৩ লিটার তেল নেওয়ার পর তার মোটরসাইকেলের ট্যাংকিতে ফূটো ধরা পড়ে।
পরে সেই ফূটো বন্ধ করতে সুলা গলিয়ে (গরম করে) ট্যাংকির ফুটোতে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ করেই মোটরসাইকেলে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।