ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ()

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নি’হত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। নি’হত রহিবুল ইসলাম দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষ হয়। সংঘ’র্ষে ঘটনাস্থলেই কিশোর রহিবুলের মৃ’ত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত কিশোরের ম’রদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। দূ’র্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দু’র্ঘটনায় এক কিশোর নি’হত হয়েছে। নি’হতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর