কুষ্টিয়া র্যব-১২ এর অভিযানে ০৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের এলোঙ্গীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুমারখালী থানায় আসামীদের প্রেরণ করেন।
আটককৃতরা হলেন-
১. মোঃ গোলাপ শেখ (৩২), পিতা-মৃত তেজার উদ্দিন শেখ, ২. আব্দুল মমিন (৩৭), পিতা-মৃত মনজিল শেখ,
৩. মোঃ সাগর (২৭), পিতা-মৃত ইসলাম শেখ,
৪. মোঃ রতন শেখ (২৫), পিতা-লিয়াকত শেখ,
৫. মোঃ জনি (৩৬), পিতা-মোঃ শুকুর আলী, সর্ব সাং-এলোঙ্গীপাড়া ৭নং ওয়ার্ড, ইউনিয়ন-৫নং নন্দলালপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া।