ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

Oplus_131072

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে কুষ্টিয়া সদর থানাধীন আমলাপাড়া, চরমিলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

নিয়মিত মামলায় গ্রেফতার আসামি হলেন মো. শিমুল (২৯), পিতা- মো. শহিদুল ইসলাম, সাং- চরমিলপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া। তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অপরদিকে, মোবাইল কোর্টে আটক মো. খাইরুল ইসলাম (২৬), পিতা- মো. সিরাজুল ইসলাম, সাং- আমলাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া। তার কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান রিফাত। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক খাইরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক সাজা প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে অধিদপ্তর।


     এই বিভাগের আরো খবর