গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়ায় মহিলা কৃষক উন্নয়ন সমিতির উদ্যোগে পেঁপে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দ্দার এ কর্মসূচীর উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি হাদিস শরীফ থেকে বৃক্ষ রোপনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানিয়ে দেন। সুজাউদ্দিন বলেন- বৃক্ষ রোপন একটি ছদাকা যা ছদাকায়ে জারিয়া হিসাবে গণ্য, কারণ এই বৃক্ষের ফল শুধু মানুষ না পশুপাণীরা খেয়েও উপকৃত হয় এভাবে এর ফলের বীজ থেকে আরও গাছ হয় ও তাতে ফল ধরে এবং ধারাবাহিকভাবে কেয়ামত পর্যন্ত প্রাণীকুলের উপকার হয় একটি ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে। তিনি সমিতির সদস্যদের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজকর্মী মোছাঃ রওশনাআরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভানেত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌসী বিউটি, সাঃ সম্পাদিকা আজমিরা খাতুন, সাংগঠনিক সম্পাদিকা রূপসী, সদস্য সোমা খাতুন, রেনুকা, জরিনা বেগম, মুক্তি প্রমুখ।