ঢাকা, সোমবার, ৮ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় প্রেমিকার কারনে প্রেমিকের আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়ি গ্রামে এসএসসি পরীক্ষা শেষে প্রেমে ব্যর্থতার জেরে আত্মহত্যা করেছেন পাপ্পু মন্ডল নামে এক মেধাবী শিক্ষার্থী। গত শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে নিজের ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান বাবা সাইদ মন্ডল। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশী হুজুর মোস্তাফিজুর রহমান জানান, পাপ্পু একটি মেয়েকে ভালোবাসতেন। মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তিনি বিয়ের ছেলের কাছে গিয়ে তাদের সম্পর্কের কথা জানিয়ে বিয়ে বন্ধের অনুরোধ করেন। কিন্তু মেয়েটি পাপ্পুকে চেনে না বলে জানিয়ে দেন এবং শুক্রবার তার বিয়ে হয়ে যায়। এরপরই পাপ্পু ঘরে ফিরে গান চালিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অন্য এক প্রতিবেশী বলেন, পাপ্পু মেধাবী ছাত্র ছিল। প্রেমের পাশাপাশি পরীক্ষার ফলাফল নিয়েও মানসিক চাপে থাকতে পারে। তবে পাপ্পুর পরিবার ঘটনার বিস্তারিত কারণ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তালবাড়ি গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য অভিভাবক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


     এই বিভাগের আরো খবর